মেঘনা আলমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে মডেল মেঘনা আলমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুর দিকে মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার দাবি করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় মডেলকে জালিয়াতি ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় মেঘনা আলম লিখেছেন, “আজ আমার জন্মদিন। এই দিনেই ২০১৮ সালে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সাংবাদিক জামাল খাশোগিকে খুন করা হয়েছিল। এই দিনটি সত্য প্রকাশের দুর্বলতা এবং ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়।”

মেঘনা আরও উল্লেখ করেছেন, “আজও আমাকে সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কারণ তারা আমাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং বিষয়টি গোপন করতে চাইছে।”

মেঘনা বলেন, তিনি নির্ভীক আছেন এবং আশ্বস্ত বোধ করছেন।

তিনি আরও বলেন, “সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সমর্থন ও নিরাপত্তা দেবেন। কারণ তারা কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাষ্ট্রদূতের খেয়াল-খুশি অনুযায়ী কাজ করেন না। যারা নারীদের বোকা বানানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আদালতে মেঘনার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তার মোবাইল ফোন, আইপ্যাড এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদনটি মঞ্জুর হয়নি। মডেল নিজেই এগুলো নিজের জিম্মায় রাখতে চেয়েছিলেন।

মেঘনা আলম বর্তমানে তাঁর নিরাপত্তা ও সতর্কতার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং অভিযোগের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার সংকল্প প্রকাশ করেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।