গাইবান্ধায় ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদয়সাগর গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৮)। সুমন উদয়সাগর গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং তার স্ত্রী আঞ্জুয়ারা একই উপজেলার তালেব উদ্দিনের কন্যা।

ডিএনসির গাইবান্ধা টিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। এসময় আঞ্জুয়ারার কোলের শিশু সন্তান থাকায় স্থানীয়রা তাকে গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী দুজনকেই থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএনসি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।