অঝোর বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসীরা

অঝোর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে শহরের অপেক্ষাকৃত নিচু সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। এতে নগরবাসীরা ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছিল।

এর আগে, দেশের আট বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। বর্ষণের প্রভাবে ভূমিধস ও জলাবদ্ধতার সম্ভাবনার কথাও জানানো হয়।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় আরও বলা হয়, ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিদের নিরাপদে থাকার নির্দেশনা দেয় আবহাওয়া অফিস।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।