ফ্লোটিলা অধিকারকর্মীদের ফ্লোরে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জাহাজ বহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া শত শত অধিকারকর্মীকে মেঝেতে বসিয়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাদের ‘জঙ্গী’ হিসেবে আখ্যায়িত করে তিরস্কার করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলের আশদোদ বন্দরে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটির অনানুষ্ঠানিক ভাষ্য অনুসারে, বেন-গভির অভিযোগ করেন যে ফ্লোটিলার জাহাজগুলো ‘সম্পূর্ণ শূন্য’ অবস্থায় পাওয়া গেছে এবং তারা গাজার জন্য কোনো প্রকার ত্রাণ সামগ্রী নিয়ে আসেনি। মন্ত্রী বিদ্রূপ করে বলেন, ‘তারা আসলে সহযোগিতা দিতে আসেনি। তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরাই হচ্ছে সন্ত্রাসী।’

এদিকে, সাহায্যবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনো গাজার আঞ্চলিক সমুদ্রসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই ছোট জাহাজটিকে আটক করতে পারেনি। 

একটি সরাসরি ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সময় পোলিশ পতাকাবাহী এই জলযানটি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে অগ্রসর হচ্ছে।

‘দ্য ম্যারিনেট’ জাহাজে মোট ছয়জন আরোহী আছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের নৌযানের ইঞ্জিনে একটি সমস্যা ছিল, যা বর্তমানে ঠিক করা হয়েছে। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।