আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ কেনার ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে।’
তিনি আরও বলেন, ‘ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, সে জন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে, তারা শুল্কও বসিয়েছে। কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। আমি নরেন্দ্র মোদিকে জানি। তিনি আমার বন্ধু। তিনি কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না।’
পুতিন জানান, ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও অতিরিক্ত শুল্কের কারণে ৯০০ থেকে এক হাজার কোটি ডলারের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘রাশিয়া থেকে তেল না কিনলেও সমপরিমাণ ক্ষতি হবে।’
তার ভাষ্য, ‘ভারত রাশিয়া থেকে তেল কেনে পুরোপুরি বাণিজ্যিক কারণে। এটাও মনে রাখতে হবে, ভারত হলো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু।’
সূত্র: ডয়চে ভেলে
খবরওয়ালা/শরিফ