আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

আজ শনিবার (০৪ অক্টোবর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সমগ্র দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে এই দিনটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর তিরোধান দিবস বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

হিজরি ৫৬১ সনের এই দিনেই প্রখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ইন্তেকাল করেন। প্রধানত, তার মৃত্যুর স্মরণেই দিনটি ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।

‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ হলো এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ দ্বারা রবিউস সানি মাসের একাদশ দিবসকে বোঝানো হয়। এই দিনটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে উদযাপিত হয়।

তিনি ৪৭০ হিজরিতে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সৈয়দ আবু সালেহ এবং মাতার নাম বিবি ফাতেমা। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণতা অর্জন করেন এবং খেলাফত লাভ করেন।

হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর অবদান মুসলিম জাহানে অদ্বিতীয়। তিনি মুসলিম সমাজে চিরস্মরণীয় হয়ে আছেন। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে তার জন্য প্রার্থনা ও মোনাজাত করা হয় এবং তার জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা হয়। মুসলিমদের জন্য এই দিবসটি একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।