টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ২৭ বছর বয়সী ভারতীয় ছাত্র চন্দ্রশেখর পোলেকে গুলি করে হত্যা করা হয়েছে। হায়দরাবাদের বাসিন্দা পোলে গত রাতেই একটি গ্যাসস্টেশনে কাজ করার সময় অজ্ঞাতনামা বন্দুকধারীর হাতে নিহত হন।

পোলে হায়দরাবাদ থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক সম্পন্ন করার পর ২০২৩ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ছয় মাস আগে যুক্তরাষ্ট্রে তাঁর মাস্টার্স ডিগ্রি শেষ করেন। গ্যাসস্টেশনে খণ্ডকালীন কাজের পাশাপাশি পোলে পূর্ণকালীন চাকরির চেষ্টা করছিলেন।

নিহতের মা-বাবা তাঁর মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন।

আজ শনিবার বিআরএস দলের বিধায়ক সুধীর রেড্ডি এবং সাবেক মন্ত্রী টি হরিশ রাও হায়দরাবাদের পোলের বাড়িতে পৌঁছে পরিবারকে সমবেদনা জানান। তারা ঘটনাটিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে পোলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে রাও লিখেছেন, ‘মা–বাবা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তা দেখা হৃদয়বিদারক। তাঁরা বিশ্বাস করতেন, তাঁদের ছেলে অনেক বড় হবে, কিন্তু সে আর বেঁচে নেই।’

রাও আরও যোগ করেন, ‘আমরা বিআরএসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, রাজ্য সরকার যেন উদ্যোগ নিয়ে যত দ্রুত সম্ভব পোলের মরদেহ তাঁর নিজ শহরে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।