শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন চ্যালেঞ্জ: ইনু

ভেড়ামারা প্রতিনিধি ॥ ১৪ দলের হেভিওয়েট প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কারচুপিমুক্ত, সন্ত্রাস ও মস্তানমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে মিত্ররা নির্বাচিত সরকারের ওপর যেন হামলা না করতে পারে সেজন্য ১৪ দলীয় জোটের দরকার রয়েছে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দলীয় জোটের যুদ্ধ এখনো চলছে।

Fay 6 4 1 24 শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন চ্যালেঞ্জ: ইনু

বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নৌকা প্রতীকের নির্বাচনি সভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। টিআইবিকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু বলেন, দুর্নীতির খোঁজখবর রাখুন, রাজনীতিতে নাক গলাবেন না। সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রাখার জন্য নির্বাচন যথাসময়ে করার বিকল্প নেই। মূলত নির্বাচনবিরোধী কথা বলে টিআইবি অস্বাভাবিক সরকারের পক্ষে ওকালতি করছে। নৌকার সমর্থকদের ওপর হামলা মানে ইনুর ওপর হামলা, এ চক্রান্ত এখনই মোকাবিলা না করা হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসানুল হক ইনু।

নির্বাচনি সভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রওশন জামিল সিদ্দিক রাসেল, সাবেক কোষাধ্যক্ষ শরিফুজ্জামান নবাব প্রমুখ।

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।