মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

লালমনিরহাটের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে নিমাই কর্মকার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবক নিমাই কর্মকার ওই গ্রামের মৃত ভেললো কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। যা নিয়ে শনিবার তাদের পরিবারে নিজেদের মধ্যে বিবাদ লাগে। এ ঘটনার জেরে নিমাই কর্মকার স্থানীয় বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সাথে বিতর্কে জড়ান এবং দুইজনকে অস্ত্র আঘাত করেন। বৃদ্ধা মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে বাজার থেকে বাড়িতে ফিরে আনেন। এতে ক্ষিপ্ত হয়ে নিমাই কর্মকার অস্ত্র দিয়ে বৃদ্ধা মা সুশীলা কর্মকারকে (৫৮) কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে আটক করে। মৃত সুশীলা কর্মকারের মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল কুমার বলেন, বৃদ্ধা সুশীলা কর্মকারকে হত্যার অভিযোগে ছেলে নিমাই কর্মকারকে আটক করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।