নৌপথে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় আক্তার হোসেন তিতাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ ব্রিজ থেকে প্রায় ৩০০ মিটার দক্ষিণে মেঘনা-কাঠালিয়া নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন উপজেলার সরস্বতীচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মইন উদ্দিন, কনস্টেবল কুসুম, সোহাগ, সুজন ও সাইদুর অংশ নেন।

এ বিষয়টি চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, ‘গ্রেপ্তার আক্তার হোসেন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌপথে চাঁদাবাজি, জলদস্যুতা বা অবৈধ কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।