দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ

টানা ১২ দিনের দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে আজ।

বুধবার (৮ অক্টোবর) ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও সরব হয়েছে স্কুল প্রাঙ্গণ।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজার ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক দুই দিনের বন্ধও অন্তর্ভুক্ত ছিল।

গত ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকরা ঐচ্ছিক ছুটি পান, ফলে ছুটির মেয়াদ আরও কিছুটা বেড়ে যায়।

ছুটির সময় শিক্ষার্থীদের যেন পরীক্ষার চাপ না থাকে, সেজন্য ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি নির্ধারণ না করতে শিক্ষা মন্ত্রণালয় আগেই নির্দেশনা দিয়েছিল। এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।