কমিউনিটি ক্লিনিকে ৭ বিষাক্ত কিং কোবরা, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষাক্ত কিং কোবরা সাপ ধরে মেরে ফেলেছে স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করলে ফ্লোরে সাপের নড়াচড়া দেখেন। চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ছুটে আসেন।

পরে স্থানীয় মিলনসহ কয়েকজন মিলে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট সাতটি সাপ ধরে মেরে ফেলেন। স্থানীয়রা জানান, সবগুলোই বিষাক্ত কিং কোবরা।

স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফাঁকফোকর ও গর্ত তৈরি হয়েছে। সাপের আবাসস্থল সেখানে গড়ে উঠেছে।

মারজিয়া খানম বলেন, ‘এত পুরনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে, কাল আরও বের হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’

স্থানীয়রা আরও জানান, ভবনটি সংস্কার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এ ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলী পারভীন বলেন, ‘সাপ উদ্ধার করে মেরে ফেলেছে স্থানীয়রা। বিষয়টি আমাকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। সবগুলো ছিল কিং কোবরা, স্থানীয় ভাষায় এগুলোকে কালিজাত বলা হয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।