ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

রাজধানীর বনশ্রীর নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. নাফিজ (৩০) নামের এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ নাফিজের বাবা আবু বক্কার সিদ্দিক বলেন, আমার ছেলে যাত্রাবাড়ীতে তার এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে বনশ্রীর নন্দীপাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই যুবকেরা। এতে বাধা দিলে আমার ছেলেকে বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, আমাদের বাসা বনশ্রী নন্দীপাড়ার তিতাস রোড এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বনশ্রীর নন্দীপাড়ার তিতাস রোড এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। আমরা জানতে পেরেছি, তার কাছ থেকে দুটি মোবাইল, মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।