রাজধানীতে গাড়িচাপায় পথচারী নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সবুজ মিয়া নামে অন্য এক পথচারী জানান, সকালে নিহত ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন, এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।