সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার (১৩ অক্টোবর) রাতে সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ডাকাত দলটির সরদার বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস এর ২৫ লাখ টাকা তুরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে মামলাটির তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের অংশ হিসেবে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯ ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।