যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় বর্বর ইসরায়েলের হামলা, নিহত ৯

যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা চালিয়ে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের।

এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন নিহতরা। এমন সময়ই এই হামলার ঘটনা ঘটে।

আইডিএফের দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। সন্দেহভাজন হিসেবে তাই তাদের গুলি ছোড়া হয়।

অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।

এর আগে, যুদ্ধবিরতির আওতায় গত ১৩ অক্টোবর ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ আরও ১৭শ’ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল-আবিব। এ সময়, তাদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ।

সূত্র : আল-জাজিরা
খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।