সবাইকে নিরাপদে বের করা হয়েছে: ফায়ার সার্ভিস

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এর একটি তোয়ালে কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, সকল শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আগুন নিয়ন্ত্রণের ফাঁকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিল। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি।

তিনি আরও বলেন, আটতলায় যারা ছিল তারা জানিয়েছে সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছে।

আগুনের তথ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে অ্যাডামস ক্যাপ নামে ওই কারখানার আট তলায় প্রথমে আগুন লেগে যায়। পরে নিচের দুটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে জানা যায়, কারখানায় হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি ছিল।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।