প্রকাশ্য আদালতে তরুণীকে ‘চুম্বন’ আইনজীবীর

আদালত প্রাঙ্গণ কোনো ব্যক্তিগত আবেগের জায়গা নয় যেখানে কেউ যা খুশি করবেন। এটি হলো বাড়ি, জমি, দলিল, খুন, জখম বা বিচ্ছেদের মতো নিরস বিষয়গুলোর জায়গা। আইনের কচকচিই এখানে শেষ কথা।

সম্প্রতি এই শৃঙ্খলাকে উপেক্ষা করে এক তরুণীকে চুম্বন করেছেন একজন আইনজীবী। ঘটনাটি ঘটে ১৩ অক্টোবর, দিল্লি হাইকোর্টে। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা আইনজীবীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

জানা গেছে, ভিডিওটি হাইকোর্টে একটি মামলার ভার্চুয়াল শুনানির ঠিক আগে নেওয়া। আদালতের শুনানি তখনো শুরু হয়নি এবং বিচারপতির আগমনের অপেক্ষা করছিল দুই পক্ষ। সেই সময়ই ঘটে আপত্তিকর ঘটনা।

ভিডিওতে দেখা যায়, আইনজীবী আদালতের পোশাক পরে তার কক্ষে বসে আছেন। তার মুখের একটি অংশ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। সামনে শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎই আইনজীবী তরুণীর হাত ধরে টানতে শুরু করেন। তরুণী অস্বস্তিতে পড়েন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আইনজীবী জোর করে তাকে চুম্বন করেন।

ঘটনার পর তরুণী দ্রুত পেছনে সরে যান। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়।

এক নেটিজেন লিখেছেন—‘লজ্জার ঘটনা।’ অন্য একজন মন্তব্য করেছেন—‘অনেকেই এমন কাণ্ড ঘটান। এটি সামনে চলে এসেছে।’ আরেকজন লিখেছেন—‘এগুলোই যদি করার ইচ্ছা ছিল, তবে আইনজীবী হওয়ার কী দরকার ছিল?’

তবে ভিডিওতে দেখা আইনজীবী ও তরুণীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।