বাংলাদেশে জমি সংক্রান্ত সমস্যার মধ্যে সবচেয়ে বড় ঝামেলার কারণ হলো মালিকানা নিয়ে বিভ্রান্তি। অনেকে অন্যের কথায় বিশ্বাস করে জমি কিনে পরে প্রতারণার শিকার হন। কিন্তু এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সরকারি ওয়েবসাইটে গিয়ে জমির আসল মালিকানা যাচাই করা সম্ভব।
কী তথ্য পাবেন সরকারি ওয়েবসাইট থেকে?
সরকারি ওয়েবসাইট ব্যবহার করে আপনি জানতে পারবেন—
- জমির আসল মালিক কে
- জমির মোট আয়তন কত
- দাগ নম্বর
- কত শতাংশ জমি আপনার নামে আছে
- জমির রেকর্ড কার নামে
- জমি সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন
- জমির ওপর কোনো মামলা চলছে কি না
প্রয়োজনীয় সরকারি ওয়েবসাইট লিংক
- খতিয়ান ও দাগ তথ্য: https://e-porcha.com/
- জমি সংক্রান্ত সরকারি তথ্য: https://land.gov.bd
- ডিজিটাল খাজনা (ই-নামজারি/ই-খাজনা): https://dlrms.land.gov.bd/
কিভাবে ব্যবহার করবেন?
ধাপ ১: ওয়েবসাইটে যান https://dlrms.land.gov.bd/
ধাপ ২:
- জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মৌজা নির্বাচন করুন
- খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিন
- অথবা নাম দিয়ে সার্চ করুন (যদি থাকে)
- এরপর ‘খতিয়ান দেখুন’ বাটনে ক্লিক করুন
ধাপ ৩: পর্দায় দেখা যাবে—
- মালিকের নাম
- জমির পরিমাণ
- মৌজা ও দাগ
- মালিকানা হালনাগাদ (BRS)
- জমির শ্রেণী (বসতভিটা/ফসলি/নিষ্কর ইত্যাদি)
একজন ব্যক্তি জানান, ‘তার আত্মীয় ১০ লাখ টাকায় জমি কিনেছিলেন। কিন্তু পরে দেখা যায়, রেকর্ডে তার নামে কিছুই নেই। শুধু নাম শুনেই জমি কেনার কারণে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন।’
‘যদি আগে মোবাইল দিয়ে যাচাই করে নিতাম, এমন ক্ষতি হত না’, তিনি যোগ করেন।
সতর্কতা:
- এই তথ্য শুধুমাত্র প্রাথমিক যাচাইয়ের জন্য, চূড়ান্ত নয়।
- জমি কেনার আগে দলিল, মিউটেশন, খতিয়ান, দাগ এবং খাজনা সব মিলিয়ে নিশ্চিত হতে হবে।
- কখনও কখনও ওয়েবসাইটে তথ্য আপডেটেড নাও থাকতে পারে, তাই প্রয়োজনে নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করুন।
খবরওয়ালা/শরিফ



