মোংলায় খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় একটি খাল থেকে ভেসে আসা নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মোংলা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনপুরা ব্রিজ সংলগ্ন খালে গ্রামবাসী মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল বলেন, সকালে মরদেহটি খালের পাড়ের একটি গাছের সঙ্গে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি খালের পানিতে অন্য কোথাও থেকে এখানে ভেসে এসেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৪/৫ দিনের, তাই পচে উঠেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটিকে খালে ফেলে দেয় কোনো অসৎ পরিবার। এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।