১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

১০ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নাটোরের লালপুরে আলতাব হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে লালপুরের বিলমারিয়া গ্রামের মৃত বিল্লাল মোল্লার ছেলে মো. আলতাব হোসেন একই এলাকার লামিয়া আক্তার (১০) নামের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে গণপিটুনির চেষ্টা চালায়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে অভিযুক্তকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালপুর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

বর্তমানে শিশুটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিকভাবে সে আঘাতপ্রাপ্ত।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।