হজরত শাহজালাল বিমানবন্দরের আগুনে ২৫ আনসার আহত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। 

তাঁদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের উপপরিচালক মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত প্রায় এক হাজার আনসার উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেন।

বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার ৮ নম্বর গেটের পাশে বিভিন্ন কোম্পানির রাসায়নিক, গার্মেন্টস, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্যে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

সূত্রের মতে, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।