কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে রানা শেখ  (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৭ মে) ভোর ৫ টার দিকে উপজেলার বাটিকামারা  জিজাবাগান  এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত রানা শেখ  উপজেলার তেবাড়িয়া ঝাউতলা গ্রামের আব্দুল মজিদের পুত্র বলে জানা গেছে। নিহতের বড় ভাই রিপন বলেন, ছোট কাল থেকে রানা মানসিক ভারসাম্যহীন। তাকে বাড়িতে আটকে রাখা হতো, কখন যে বাড়ি থেকে চলে এসেছে আমরা বুঝতে পারিনি। সকালে শুনতে পেলাম আমার ভাই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কুমারখালী রেল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিতহ রানা মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন এমন অভিযোগ তার পরিবারের। গতকাল সোমবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেরে আসা বেনাপোল গামী দ্রুতযান এক্সপ্রেস টেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই বিষয়ে রেল পুলিশকে  বলা হয়েছে তারা এসে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।