বিজয় দিবসের আগেই নতুন ‘সিটি করপোরেশন’ আসছে

আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে ‘সিটি করপোরেশন’ ঘোষণা করা হতে পারে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর বগুড়া। দীর্ঘদিন ধরেই এখানকার মানুষ সিটি করপোরেশনের দাবি জানিয়ে আসছে। এখন সেটি বাস্তবায়নের পথে। সরকারি রাজস্ব ও প্রশাসনিক দিক থেকে বহু আগেই সিটি করপোরেশন হওয়ার শর্ত পূরণ করেছে বগুড়া পৌরসভা।’

তিনি আরও বলেন, ‘যে পৌরসভা বছরে পাঁচ কোটি টাকা ট্যাক্স আদায় করতে পারে, সেটি সিটি করপোরেশন হওয়ার যোগ্য। বগুড়া পৌরসভা এখন বছরে প্রায় ৪০ কোটি টাকার ট্যাক্স আদায় করে, যা যোগ্যতার দিক থেকে অনেক এগিয়ে।’

যুগ্ম সচিব জানান, আয়তন, জনসংখ্যা এবং অবকাঠামোগত দিক থেকে বগুড়া সিটি করপোরেশন হওয়ার সকল মানদণ্ড পূরণ করেছে। ‘আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন ঘোষণা করা হতে পারে,’ বলেন তিনি।

পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল এবং নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলমসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।