জ্বালানি স্থাপনায় রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের বিভিন্ন অঞ্চল

ইউক্রেন তার উত্তরাঞ্চলীয় প্রদেশে বড় ধরনের আক্রমণ চালিয়েছে। সোমবারের (২০ অক্টোবর) এই হামলায় চেরনিহিভ অঞ্চলের বেশ কিছু এলাকা বিদ্যুশূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

চেরনিহিভ প্রদেশে সাধারণত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। চেরনিহিভ এলাকার স্থানীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা চেরনিহিভবলেনের্গো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক আক্রমণে একটি জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সেটি চেরনোবিল কেন্দ্র কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী প্রধান শহরসহ একাধিক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কিয়েভ অঞ্চলের স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ টেলিগ্রামে নিশ্চিত করেছেন যে হামলার পর শহরের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চেরনোবিল কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটিতে বিদ্যুৎ না থাকলেও জরুরি সংযোগের মাধ্যমে জল সরবরাহ ব্যবস্থা চালু রাখা হয়েছে। তিনি আরও জানান যে, বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করতে জরুরি কর্মীরা কাজ করছেন।

রয়টার্স নিজস্বভাবে এই আক্রমণের ঘটনাটির সত্যতা যাচাই করতে পারেনি। পাশাপাশি, রাশিয়াও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও গ্যাস ক্ষেত্রগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে। অন্যদিকে, রাশিয়াতেও ইউক্রেন প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন আক্রমণ চালিয়েছে। গত শনিবার রাতে রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগার এবং ওরেনবার্গ এলাকার একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ইউক্রেনীয় বাহিনী আঘাত হানে।

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। চলতি মাসের শুরুর দিকে কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থানে একাধিক আক্রমণে এক মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছিল।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।