ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী সেতুর ওপর মাওয়ামুখী সার্ভিস সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। সম্পর্কে তারা দুজন বন্ধু।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত কোনো গাড়ি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।