হবিগঞ্জে গৃহবধূর হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড় থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর দুই হাত পেছনে বাঁধা অবস্থায় ছিল।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার লামাতাসি ইউনিয়নের কাজীহাটা গ্রাম থেকে বাহুবল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত গৃৃহবধূর নাম নাজমা বেগম (৪০)। তিনি ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জসিম আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাজমা বেগমের সঙ্গে তাঁর দেবরদের পারিবারিক ও জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। তিনি মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। সোমবার রাত ১০টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় নাজমার মরদেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।