চেহারা প্লাস্টিক সার্জারি করা নিয়ে যা বললেন জয়া

শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আজকাল অনেকেই শুয়ে পড়েন ছুরি-কাঁচির নিচে। এই প্রবণতা বিনোদন অঙ্গনের মানুষজনের মধ্যে বেশি দেখা যায়। গুঞ্জন রয়েছে দেশের অভিনেত্রীদের অনেকেই সার্জারি করে সৌন্দর্য ধরে রেখেছেন। এ তালিকায় রয়েছে জয়া আহসানের নাম।

সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয়া আহসান। তিনি হেসে বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) সার্জারি করা।’

জয়া আহসান কি প্লাস্টিক সার্জারি করেছেন

জয়া আরও বলেন, ‘বোটক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। মানুষ ভাবে, আমি নাকি এসব কমেন্ট দেখি না। আসলে মাঝে মাঝে দেখি। আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মানসিক অবস্থা কিছুটা বোঝা যায়’।

তবে এসব আলোচনা ও মন্তব্য নিয়ে হাস্যরস করলেও নিজের প্লাস্টিক সার্জারি করা বা না করা—সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী।

সম্প্রতি জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ। এতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।

জয়া আহসান কি প্লাস্টিক সার্জারি করেছেন

নতুন এ সিনেমায় প্রশংসিত হয়েছে জয়ার অভিনয়। তবে আলোচনায় থেকেছেন বাস্তব জীবনের মন্তব্য নিয়েও—যেখানে স্পষ্ট বোঝা যায়, সমালোচনা নয়, আত্মবিশ্বাসই তার আসল সৌন্দর্য।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।