টেকনাফে পাচারের সময় নারী-পুরুষসহ ২৯ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-পুরুষসহ ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। এসময় তিন পাচারকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- টেকনাফ মহেশখালীয় পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে মো. সেলিম (৩৫), মুজিবুর রহমানের ছেলে মো. নুরুল আবছার (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের করিমুল্লাহ ছেলে মনসুর আলম (২২)।

মঙ্গলবার দুর্গম পাহাড়ে পাচারকারী চক্রের আস্তানা গুঁড়িয়ে দিয়ে জিম্মি উদ্ধার করার পর, খবর আসে বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকা দিয়ে গভীর সাগরে পাচারের মুহূর্তে নারী-পুরুষ ও শিশুসহ ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এসময় তিন মানব পাচারকারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি চাকু, একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত সাম্পান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক তিন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং সীমান্ত স্থিতিশীলতা নিশ্চিতকরণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।