সীমান্ত সুরক্ষায় আসছে বিজিবির নতুন ৩ ব্যাটালিয়ন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। 

ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরসহ   এই তিন ব্যাটালিয়নের জন্য ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত–১ শাখা থেকে গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিচালক তিনটি, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক তিনটি, পুলিশ ইন্সপেক্টর তিনটি, সুবেদার মেজর সব ক্যাটাগরির তিনটি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক (অফিস সহকারী) ১৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি অফিস সহকারী ১৫টি, সিপাহি ১ হাজার ২২১টি, ইমাম বেসামরিক তিনটি, হিসাবরক্ষক তিনটি, উচ্চমান সহকারী তিনটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ তিনটি, অফিস সহায়ক তিনটি, হাবিলদার সাতটি, নায়েক পাঁচটি, ল্যান্স নায়েক ছয়টি, সিপাহি ১৪টিসহ মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ তৈরি করা হয়েছে।

90a82982 4954 4084 8721 c2a2e1722b75.width 800 সীমান্ত সুরক্ষায় আসছে বিজিবির নতুন ৩ ব্যাটালিয়ন

বর্তমানে বিজিবির জনবল রয়েছে ৫৭ হাজার ৪৭৭ জন। নতুন পদগুলো যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য ২ হাজার ২২৬টি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য ৩২টি পদ তৈরি করা হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদার ও জনবল বৃদ্ধির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।