অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য জানালেন সাকিব!

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান আবারও শিরোনামে, তবে এবার ব্যাট বা বলের জন্য নয়, নিজের ভবিষ্যৎ নিয়ে দেওয়া এক খোলামেলা বক্তব্যের জন্য।

দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সফরে তিনি নিজেই জানিয়েছিলেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে আর ফিরবেন না, এবং মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে চান। কিন্তু সময়ের পরিক্রমায় পরিস্থিতি বদলেছে।

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। তার ভাষায়, “সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।”

এই বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তার মাঠে ফেরার সম্ভাবনা। সাকিব জানান, দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেট জীবনের শেষ ম্যাচ খেলতে চান তিনি। তিনি বলেন, “হ্যাঁ, শতভাগ চাই দেশ থেকে অবসর নিতে। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটাই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।”

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিবের অবদান অনস্বীকার্য। ব্যাট হাতে নির্ভরতা, বল হাতে ধারাবাহিকতা। সব মিলিয়ে তিনি এক যুগের বেশি সময় ধরে ছিলেন দলের প্রাণভোমরা। তাই মিরপুরের গ্যালারিতে হাজারো দর্শকের সামনে সাকিবের শেষ ম্যাচ, এমন দৃশ্যই হয়তো দেখতে চায় পুরো বাংলাদেশ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।