আকিজ রিসোর্স শরিয়াহ ভিত্তিক ডিজিটাল ব্যাংক চালুর প্রস্তুতিতে

বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আকিজ রিসোর্স লিমিটেড শরিয়াহ ভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আকিজ হাউজে অনুষ্ঠিত “আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্ব দানকারী” শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানায়, তারা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নৈতিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যা সম্পূর্ণ শরিয়াহ নীতিমালা অনুসারে পরিচালিত হবে।

আকিজ রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিনবলেন, “আমরা বিশ্বাস করি, ব্যাংকিং কেবল লেনদেনের সীমায় সীমাবদ্ধ নয়; এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। ঐতিহ্য ও বিশ্বাসের মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংকতৈরি করতে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ব্যাংকটির নাম হবে ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’, যা হবে বাংলাদেশের প্রথম শরিয়াহ-সম্মত, সম্পূর্ণ সুদমুক্ত এবং পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। ব্যাংকটির লক্ষ্য— নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে গ্রাহকরা কোনো সার্ভিস চার্জ ছাড়াই সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই উদ্যোগ দেশের ইসলামী ফাইন্যান্স খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। প্রযুক্তি ও শরিয়াহ নীতির সমন্বয়ে এমন একটি ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হবে, যা হবে ন্যায্য, মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক।

চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন,“আমরা এমন একটি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিককে প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবার আওতায় আনা।”

চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির জানান, আকিজ রিসোর্সের প্রযুক্তি দল ইতোমধ্যে ভবিষ্যৎ ব্যাংকিং অবকাঠামো তৈরিতে কাজ করছে।

“আমরা এমন একটি সিস্টেম তৈরি করছি, যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজও ব্যবহার বান্ধব। গ্রাহকরা ব্যাংকের শাখায় না গিয়েই নিজেদের সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন,” তিনিবলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আই-বি ও এসলিমিটেডের প্রধান নির্বাহী এসকে মো. জায়েদবিন রশিদ।

বিশ্লেষকদের মতে, আকিজ রিসোর্সের এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ও ইসলামী অর্থনীতির ভবিষ্যৎ রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।