আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই’ — মর্গের ডোম রমেশের স্মৃতি

সালমান শাহর অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে, আর তার পর থেকে নায়কের মৃত্যু নিয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি আলোচনায় এসেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের ডোম রমেশ, যিনি সালমান শাহর মরদেহে ময়নাতদন্তের সময় ছুরি চালিয়েছিলেন।

রমেশ, যিনি ধর্মান্তরিত হয়ে এখন সেকান্দার, সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্তের সময়ও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে সালমান মারা গেছেন। তিনি বলেন,“শুনেছি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর বিষয়ে আবারও লেখালেখি হচ্ছে। আমরা তো অত বুঝি না, তবে শুনেছি এবার পরিবার হত্যা মামলার অনুমতি পেয়েছে।

রমেশ স্মরণ করেন,“চিত্রনায়ক সালমান শাহর ভক্ত ছিলেন লাখ লাখ মানুষ, আমি নিজেও ছিলাম তাদের মধ্যে একজন। হঠাৎ শুনলাম সালমান শাহ মারা গেছেন। লাশ নিয়ে এলো মর্গে। সে সময় হাজার হাজার মানুষ মর্গের সামনে জড়ো হয়েছিল, চলচ্চিত্র জগতের নামিদামি নায়ক-নায়িকা এবং অন্যান্য শিল্পীরা সবাই কাঁদছিলেন।”

তিনি আরও বলেন,“ঢাকা মেডিক্যাল কলেজের মর্গ তখন এত আধুনিক ছিল না। পুরাতন মর্গে লাশ আনা হলো। চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্ত সম্পন্ন করি আমি। আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই। ফরেনসিক চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ময়নাতদন্তে সবকিছুই করতে হয়।”

বর্তমানে অবসর জীবন যাপন করা এই ডোম বলেন,“৩৫ বছর চাকরি শেষে এখন অবসর জীবন কাটাচ্ছি। হাজার হাজার লাশ কাটেছি, কিন্তু সালমান শাহর লাশে হাত দেওয়ার স্মৃতি কখনো ভোলা যাবে না।”

১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক, কিন্তু সালমানের পরিবার তাতে অসম্মতি জানিয়েছিল। অবশেষে গত ২০ অক্টোবর আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।