ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের দাফন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে মায়ের দাফনকে কেন্দ্র করে ছয় ভাইয়ের মধ্যে মতবিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত শতাধিক আহত হয়েছে। সংঘর্ষে ছয় ভাইয়ের পাশাপাশি গ্রামের দুই প্রভাবশালী হারুন ও সাচ্চু গ্রুপের লোকজনও জড়িয়ে পড়ে।

জানা যায়, প্রায় সাত মাস আগে লুডু খেলাকে কেন্দ্র করে একই পরিবারের ছয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তখন থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি মা মারা গেলে তার জানাজা ও দাফনের স্থান নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়। ছয় ভাইয়ের মধ্যে চারজন সিদ্ধান্ত নেন যে জানাজা হবে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুর ঈদগাহ মাঠে। অন্য দুই ভাই এর বিরোধিতা করে জানান যে জানাজা পূর্বপাড়ার এলাকায় হবে।

অবশেষে চার ভাই ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন করে দাফন করেন। এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে অন্য দুই ভাই চার ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেন। ভোর থেকে ক্রিকেট প্যাড, লাইফ জ্যাকেটসহ দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা সকাল ১০টা পর্যন্ত চলে। সংঘর্ষে একপক্ষে হাজিবাড়ির হারুন চেয়ারম্যান গ্রুপ এবং অপরপক্ষে খালপাড়ের সাচ্চু গ্রুপ ছিল।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবুও থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় এবং লুটপাটও চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।