খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই অক্টোবর ২০২৫, ৭:১৮ পিএম
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে আলমগীর ওরফে আলম (৫৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
ওসি মনিরুল বলেন, ‘একটা হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি।’
মন্তব্য