শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই দলটি প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।

মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “গত জুন মাসে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি। তবে নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত প্রতীক ‘শাপলা’ দিতে বিলম্ব করে। এরপর কয়েক মাস ধরে এনসিপিকে নির্বাচন কমিশনের সঙ্গে এক প্রকার ঠাণ্ডা লড়াইয়ের মুখোমুখি হতে হয়।”

নাহিদ ইসলাম আরও বলেন, “অবশেষে এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছে। এই দীর্ঘ সময় আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি। জুলাই মাসের পদযাত্রায় আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছেছি এবং তাদের ব্যাপক সাড়া পেয়েছি।”

তিনি যোগ করেন, “জুলাই সনদের পক্ষে সারা দেশে আমরা সংস্কারমুখী জনমত তৈরি করেছি এবং বিচার ও ন্যায় প্রতিষ্ঠার দাবিতে নিয়মিত কথা বলে যাচ্ছি।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, ‘শাপলা কলি’ প্রতীকে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।