সহকারী শিক্ষক নিয়োগে ১০,২১৯ পদ, ধূমপান থাকলে আবেদন বাতিল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ পদে ১০,২১৯টি শূন্য আসনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চাকরির বিবরণ:

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ১০,২১৯টি

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫, ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক, স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড: ১৩

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন এবং নির্দেশনা অনুযায়ী সাবমিট করবেন।

আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩০

আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯

আবেদন ফি:
টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

শর্তাবলী:
১. আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীরা স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।
৩. উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে; প্রার্থীকে তার নিজ উপজেলা/শিক্ষা থানার শূন্য পদে বিবেচনা করা হবে।
৪. প্রার্থীকে নিজ উপজেলা/শিক্ষা থানার বিদ্যালয়ে চাকরি করতে হবে; বদলি একই উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে সীমিত থাকবে।
৫. ধূমপান বা যেকোনো ধরনের মাদক সেবনের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
৬. সনদপত্র ও ছবিতে সত্যায়নকারী কর্মকর্তার স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।