নওগাঁয় জমি বিরোধের সালিশে ছুরিকাঘাতে একজন নিহত

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রকাশ্যে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ নভেম্বর) রাতে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের চাচাতো ভাই নয়ন ইসলাম জানান, মালঞ্চি গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে তারা একজন অ্যাডভোকেটের কাছে সালিশ বৈঠকে বসেন, যেখানে গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি আজাদের পক্ষে মত দেন।

এর জেরে বুধবার রাতে গোলাম হোসেনের সঙ্গে হারুনুর রশিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনের ছেলে অন্তর এসে গোলাম হোসেনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।