আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার মৃত শুভ মিয়ার ছেলে মো. করিম (৩৫) এবং নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর এলাকার ফজলুল হকের ছেলে নাজমা (৪০)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বুধবার রাতে বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নারী ও পুরুষ যাত্রীর হাতে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা থানায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।