ঢাকায় আজকের প্রধান কর্মসূচিগুলো

রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৭ নভেম্বর) দিনব্যাপী কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকা নিচে তুলে ধরা হলো।

বিএনপির কর্মসূচি

• সকাল ১০টা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা, ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

• বিকাল ৩টা : নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কমিটির আয়োজিত র‌্যালির উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউটিএফের আত্মপ্রকাশ

• সকাল ১০টা : বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনঃনির্ধারণের উদ্দেশ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)’। এ উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।