তরুণদের বিয়েমুখী করতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন সরকারের

বিয়ের প্রতি অনীহা এবং ক্রমহ্রাসমান জন্মহারের মোকাবিলায় জনগণকে বিয়েমুখী করতে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার। নাগরিকদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে নানা ধরনের সুবিধা ও প্রণোদনা। এতদিন যেখানে নিজের জন্মস্থানে বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক ছিল, সেখানে এখন দেশটির যেকোনো প্রদেশ বা শহর থেকেই বিবাহ নিবন্ধন করা যাচ্ছে। পাশাপাশি নবদম্পতিদের জন্য নাইটক্লাবে ফ্রি এন্ট্রি, থিমভিত্তিক বিয়ের আয়োজনসহ দেওয়া হচ্ছে নানা আকর্ষণীয় অফার।

একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র ছিল চীন। কিন্তু বর্তমানে সেখানে জনসংখ্যা দ্রুত কমছে। এক সন্তান নীতির দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে এখন দেশটির তরুণ সমাজ বিয়ে ও সন্তান জন্মদান থেকে ক্রমশ বিমুখ হচ্ছে। ২০২৪ সালে চীনে বিয়ের সংখ্যা কমেছে প্রায় ২০ দশমিক ৫ শতাংশ, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিম্ন হার।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ছাড়াও সক্রিয় হয়েছে বেসরকারি খাত। কেউ কেউ মন্দিরে থিমভিত্তিক বিয়ের আয়োজন করছে, কেউ আবার নবদম্পতিদের নাইটক্লাবে ফ্রি প্রবেশাধিকার দিচ্ছে। ফলে তরুণদের মধ্যে নতুনভাবে বিয়ের আগ্রহ তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন নীতির ফলে বিয়ের নিবন্ধনের প্রক্রিয়াও আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এখন আর হোম টাউনে ফিরে গিয়ে কাগজপত্রের ঝামেলায় পড়তে হচ্ছে না। নাগরিকরা চাইলেই চীনের যেকোনো স্থানে বিয়ের নিবন্ধন সম্পন্ন করতে পারছেন।

সরকারি উদ্যোগের অংশ হিসেবে পর্যটন এলাকা, পাতাল রেলস্টেশন এমনকি বিনোদনকেন্দ্রের কাছেও খোলা হচ্ছে বিবাহ নিবন্ধন অফিস। এসব উদ্যোগের মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে নিম্নমুখী জন্মহারের প্রবণতা থামাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির জনসংখ্যাবিদ ও সমাজবিজ্ঞানীরা।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।