আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান এবার নিজের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে স্বীকার করলেন। প্রথম বিয়ের মাত্র ১০ মাসের মধ্যে এই লেগ স্পিনার দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রশিদ খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যা তার বিয়ের তথ্যকে নিশ্চিত করেছে। জানা গেছে, রশিদ ২ আগস্ট তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন। তার স্ত্রী আফগান বংশোদ্ভূত এবং বর্তমানে বিদেশে বসবাস করছেন।
এর আগে, গত বছরের অক্টোবর মাসে আফগানিস্তানের কাবুলে রশিদ খানের প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। একই অনুষ্ঠানে তার তিন ভাইও একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তবে প্রথম স্ত্রীর সঙ্গে রশিদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। উল্লেখ্য, রশিদ খান কয়েক বছর আগে বিশ্বকাপ জেতার আগে পর্যন্ত বিয়ে না করার প্রতিজ্ঞা করেছিলেন।



