খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 29শে কার্তিক ১৪৩২ | ১৩ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজধানীতে প্রতিদিন রাস্তায় বের হলেই নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে প্রায়ই থমকে যায় যান চলাচল। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে তা জেনে নিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনের শুরুতেই নজর দিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির দিকে।
বিএনপির কর্মসূচি
দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন কূটনীতিকরা।
এ ছাড়া বিকেল পৌনে ৩টায় রেডিসন ব্লুতে এফএসডি আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৫: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব।
কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৫টায় নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এনসিপির কর্মসূচি
বাংলামোটরের এনসিপি কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফয়েজ আহমদ তৈয়্যবের কর্মসূচি
আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
ছাত্রশিবিরের কর্মসূচি
ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে সকাল ৭টায় বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির।
খবরওয়ালা/টিএসএন