ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সারাদেশে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে এবার রেললাইনে আগুন দেওয়ার ঘটনাও ঘটল।

দুর্বৃত্তদের দেওয়া আগুনের কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে প্রায় আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত সোয়া তিনটার দিকে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

তিনি জানান, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। তবে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।