বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পেছন থেকে একটি ককটেলসদৃশ বিস্ফোরক বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে তিতুদহ ইউনিয়নের স্থানীয় কিছু বাসিন্দা বিএনপি কার্যালয়ের পেছনের ঝোপঝাড়ে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। দ্রুত স্থানীয় দর্শনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং পরবর্তীতে বিস্ফোরকটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, কার্যালয়ের পেছনের জায়গাটি অনেক দিন ধরে অযত্নে পড়ে ছিল, তবে সেখানে বিস্ফোরকটি কে বা কারা রেখেছে, তা নিয়ে কেউ নিশ্চিত নয়। ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক সুলতান মাহমুদ জানান, আমরা তিতুদহ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পেছন থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজশাহীর র‌্যাব-১২-এর বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে এবং তারা দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছেন।

তিনি আরও বলেন, বোমাটি নিষ্ক্রিয় করার পর বিষয়টি খতিয়ে দেখা হবে, এ বিস্ফোরকটি সেখানে কীভাবে এলো, কারা এটি রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।