খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশ একটি গোপন ককটেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে ৩৫টি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল এবং বিভিন্ন প্রস্তুতকারক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় অভিযান এখনও চলমান রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আগামী সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা অনুষ্ঠানের জন্য ককটেল তৈরি করছিল। পরিকল্পনা ছিল এসব ককটেল রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করার।