খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় নতুন এক বিরল স্বর্ণখনি সন্ধান পাওয়া গেছে। খনিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এক হাজার টনেরও বেশি স্বর্ণের মজুদ থাকতে পারে।
কাশগর ভূতাত্ত্বিক দলের জ্যেষ্ঠ প্রকৌশলী হি ফুবাও ও তার সহকর্মীরা সম্প্রতি এই তথ্য পিয়ার-রিভিউ জার্নাল ‘অ্যাক্টা জিওসায়েন্টিকা সিনিকা’-তে একটি গবেষণাপত্রে প্রকাশ করেছেন।
তারা উল্লেখ করেছেন, কুনলুন পর্বতে পাওয়া এই স্বর্ণবেল্ট চীনের তৃতীয় ১,০০০ টন-স্কেল স্বর্ণের বেল্ট হিসেবে চিহ্নিত হচ্ছে। চলতি বছরের আগে এমন আরও দুইটির সন্ধান পাওয়া গেছে।
এটি সত্য হলে, খনি থেকে সর্বাধিক স্বর্ণ উত্তোলন চীনের স্বর্ণশিল্প এবং খনিজ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা এনে দিতে পারে। তবে, পর্বত ও দুর্গম এলাকায় অবস্থানের কারণে অনুসন্ধান ও খনন কার্যক্রম কারিগরীভাবে জটিল এবং পরিবেশগতভাবে প্রভাবশালী হতে পারে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
খবরওয়ালা/টিএসএন