কুষ্টিয়ার নারী উদ্যোক্তার খামারে বিষ প্রয়োগ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় এক নারী উদ্যোক্তার মুরগির খামারে বিষ প্রয়োগ করে অর্ধশতাধিক মুরগির মেরে ফেলার অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত কে বা কারা এই ন্যাক্কারজনক কাজটি করেছে সে সম্পর্কিত কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি গত রবিবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারার মাঠপাড়া এলাকায় ঘটনাটি সংগঠিত হয়েছে বলে ভুক্তভোগী উদ্যোক্তা দাবি করেছেন।

ঐ নারী উদ্যোক্তার নাম সালমা সুলতানা । ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, প্রায় ৮ বছর আগে বাড়ির পাশে ২৩ শতক জমির উপর সাফিন এগ্রো পোলট্রি ফার্ম নামে একটি মুরগির খামার গড়ে তোলেন তিনি। তাঁর খামারে সোনালী জাতের প্রায় ২ হাজার ৫শ ও বয়লার জাতের ১২শ মুরগি রয়েছে। সালমা সুলতানা প্রতিদিনের মতো গত রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে খামারের মুরগি পরিচর্যা করে নিজ বাড়িতে যান।

এরপর বিকালের দিকে খামারে গিয়ে দেখেন তার খামারের অর্ধশতাধিক মুরগি মরে পড়ে আছে। পরবর্তীতে পশু চিকিৎসক ডেকে আনলে তিনি মুরগিগুলোকে দেখে বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক কাজটি করছেন সে সম্পর্কিত কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান ভুক্তভোগী নারী উদ্যোক্তা সালমা সুলতানা। তবে যে বা যারাই করুক না কেন তাদের কঠোর শাস্তির দাবিতে ভুক্তভোগী খুব শীঘ্রই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হবেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।