কেরানীগঞ্জে দাঁড়ানো বাসে দুর্বৃত্তদের আগুন, আর্থিক ক্ষতি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ভোররাতে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসে আগুন জ্বলে ওঠার খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে বাসের সিট, গ্লাসসহ ভেতরের বড় অংশ পুড়ে গেছে। কেউ হতাহত না হলেও উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।

বাসচালক বাবুল জানান, তিনি রাতে বাসটি রাজেন্দ্রপুর স্ট্যান্ডে পার্কিং করে বাড়ি চলে যান। সামনের অংশে তার সহকারী শাওন ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে শাওন জানালা ভেঙে লাফ দিয়ে বের হয় এবং এতে তার হাত-পা কেটে যায়।

বাসমালিক হুমায়ুন কবির বলেন, গাড়িটি সম্প্রতি কিনেছেন। ভোরে খবর পেয়ে গিয়ে দেখেন পুরো গাড়িটি পুড়ে গেছে। তিনি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, সড়কের পাশে রাখা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কারা এই ঘটনায় জড়িত এবং কীভাবে আগুন লাগানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।