কুষ্টিয়া মিরপুর থানা ওসির নাম্বার ক্লোন করে বিভিন্ন প্রার্থীর কাছে ফোন

মিরপুর প্রতিনিধি ॥ দ্বিতীয় ধাপের আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দোয়ারে দোয়ারে ভোট ভিক্ষা করছেন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সারাদেশে বিভিন্ন উপজেলায় একযোগে অনুষ্ঠিত হবে। ভোটের ঠিক তিন দিন আগে কুষ্টিয়া মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ সরকারি নাম্বার ক্লোন করে তিনজন প্রার্থীর কাছে ফোন দিয়েছে দুষ্কৃতী চক্ররা। আনুমানিক দুপুর ২ টার সময় মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সোহাগ আহমেদ এর কাছে মিরপুর থানার ওসির সরকারী নাম্বার থেকে ফোন আসে, এ সময় প্রার্থী চলন্ত গাড়ির উপরে থাকায় ফোনটি রিসিভ করে জিজ্ঞেস করে কে বলছেন তখন দুষ্কৃতী চক্ররা বলেন আমাকে চিনতে পারছেন না, আমার নাম্বার আপনার কাছে সেভ নেই, এই বলে কলটি কেটে যায়। পরবর্তীতে প্রার্থী গাড়ি থামিয়ে নাম্বারটি দেখে বুঝতে পারে এটি মিরপুর থানার ওসির নাম্বার। তখন প্রার্থী সঙ্গে সঙ্গে ফোন করে ওসির কাছে কি বিষয় জানতে চান। তখন ওসি উত্তরে বলে কই আমি তো আপনাকে ফোন করি নাই। তখন বিষয়টি সম্পর্কে সন্দেহ হয়। এবং ওসি বুঝতে পারে কোন কুচক্র মহল কাজটি করেছে একইভাবে মোট তিনজন প্রার্থীর কাছে এই কুচক্র মহলটি ফোন করে। বিষয়টি সম্পর্কে বুঝতে পেরে মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। এ সম্পর্কে মিরপুর থানা অফিসার ইনচার্জ জানান এ বিষয়ে তদন্ত চলছে কে বা কাহারা এ ধরনের নেককার জনক ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। মহলটিকে ধরতে আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন আমার নাম্বার থেকে ফোন গেলে কোন অনৈতিক কথাবাত্রা আপনাদের বলা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রার্থীদের যেন কোনভাবেই প্রার্থীরা প্রতারিত না হন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।